ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ জানুয়ারি, ২০২৫ ০৮:৫৩ পিএম

বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন

বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন

প্রবীণ বিএনপি নেতা, দলের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি, সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয় ৯৭ বছরের বেশি বয়সী বিএনপির এই নেতাকে। শনিবার রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়। এরপর রোববার বিকেলে মারা যান তিনি। এদিন দুপুরে এস এ খালেককে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।

আরও পড়ুন

একসময়ের প্রভাবশালী রাজনীতিক এস এ খালেক দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসজনিত সমস্যাসহ নানান জটিল রোগে ভুগছিলেন।

জানা গেছে, আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গাবতলীর মিরপুর শাহী মসজিদ পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

১

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

২

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ‘টেস্ট টোয়েন্টি’

৩

জামায়াতের খালিদুজ্জামানকে ‘ভণ্ড ডাক্তার’ আখ্যা দিয়ে রাশেদের পোস্ট

৪

এবার সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এত বলি টুকু কই? টুকু তো আর আসে না: রুমিন ফারহানা

৬