ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৫, ০৫:২৬ সকাল

পল্লিকবি জসীমউদ্‌দীনের ১২২তম জন্মবার্ষিকী আজ

পল্লিকবি জসীমউদ্‌দীনের ১২২তম জন্মবার্ষিকী আজ

নিউজ ডেস্ক: পল্লিকবি জসীমউদ্‌দীনের ১২২তম জন্মবার্ষিকী আজ। পল্লিকবির জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে  রোববার (১ জানুয়ারি)  ফরিদপুরের বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে।

১৯০৩ সালের এই দিনে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন জসীমউদ্‌দীন। কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা, সোজন বাদিয়ার ঘাট, নকশি কাঁথার মাঠসহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওইদিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়িতে ঐতিহাসিক ‘ডালিম গাছের’ তলায় তাকে দাফন করা হয়।

পল্লিকবির ১২২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে ফরিদপুরের সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় কবির সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ, ৯টা ১৫ মিনিটে কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা এবং আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল।

আরও পড়ুন

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলের উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পল্লিকবি জসীমউদ্‌দীনের জন্মবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির। জেলা পরিষদ ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগামী দিনগুলো বাংলাশের মানুষের জন্য স্বস্তির হবে : প্রতিমন্ত্রী নুরুল হক

কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

শাজাহানপুরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ১: আহত ৫

আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইশতেহারের সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে : অর্থ উপদেষ্টা