ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৯ সকাল

আপত্তি নেই তামান্নার!

আপত্তি নেই তামান্নার!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকে অভিনয়ের ক্ষেত্রে বেশকিছু নিয়ম মেনে কাজ করলেও গত বছর দক্ষিণী তারকা তামান্না আবেদনময়ী রূপে হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন। ওয়েব সিরিজ ‘জি করদা’ ও ওয়েব ছবি ‘লাস্ট স্টোরিজ ২’-এ তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি পর্দায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলেছেন দক্ষিণি তারকা। খবর : টাইমস অব ইন্ডিয়া

‘জি করদা’ ও ‘লাস্ট স্টোরিজ ২’-এ ১৮ বছরের নিয়ম ভেঙে তিনি পর্দায় চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তামান্না। চলতি বছর ‘স্ত্রী ২’ সিনেমায় তার আইটেম গান ‘আজ কী রাত’ রীতিমতো ঝড় তুলেছিল। দীর্ঘদিন বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে গানটি শীর্ষে ছিল। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করলেও নগ্ন হতে রাজি নন তামান্না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্দায় নগ্নতার কোনো প্রশ্নই আসে না।’ তামান্নার সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিনেতা অবিনাশ তিওয়ারি। তিনি তামান্নাকে প্রশ্ন করেন, যদি কোনো আন্তর্জাতিক ছবিতে শৈল্পিকভাবে নগ্ন দৃশ্য তুলে ধরা হয়, তাহলেও কি তিনি রাজি হবেন না? সেই প্রশ্ন শুনে কিছুটা ভেবে তামান্না বলেন, ‘আমি এটাই বলতে চাইছি। আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে হয়তো ঠিক আছে।’

আরও পড়ুন

সম্প্রতি মুক্তি পেয়েছে তামান্নার ছবি ‘সিকন্দর কা মুকদ্দর’। হালে আবেদনময়ী চরিত্রে দেখা গেলেও নীরজ পান্ডের এ ছবিতে তাকে পুরোপুরি গ্ল্যামারহীন চরিত্রে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার

গাইবান্ধায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত বিচারক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যস্ততম সড়কের ওপর চালের বাজার, দুর্ঘটনার ঝুঁকি

লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম