ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩৯ পিএম

৭ বছরের দণ্ড থেকে খালাস বিএনপি নেতা আমান

৭ বছরের দণ্ড থেকে খালাস বিএনপি নেতা আমান, ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী নাজমুল হুদা। সঙ্গে ছিলেন আইনজীবী তারেক ভূঁইয়া।২০০৭ সালের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পূর্ব আগানগরের রফিকুল আলম নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে এ মামলা করেন।২০০৪ সালের ২৬ জুনের এক ঘটনায় ২০০৫ সালে দুই পর্বে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আনা হয়। এ মামলায় ২০০৭ সালের ৭ মার্চ আমানকে গ্রেপ্তার দেখানো হয়। বিচার শেষে ২০০৮ সালের ৮ মে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। এর বিরুদ্ধে ২০০৮ সালে হাইকোর্টে আপিল করেন আমান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুর্নীতির মামলায় পরিবার পরিকল্পনা অফিস সহকারীর কারাদন্ড ও জরিমানা

১

বগুড়ার কাহালু হাসপাতালে চিকিৎসকের পদ শূন্য স্বাস্থ্য সেবা মিলছেনা উপজেলাবাসীর, আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট, এক্সরে ফিল্ম নেই

২

২০২৭ সাল পর্যন্ত থাকতে পারে ডিজেলের সংকট

৩

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে লংমার্চ করত বিএনপি: চিফ হুইপ

৪

পাবনার বেড়ায় ভাঙন আতঙ্ক পেরিয়ে যমুনার তীরে বিনোদন কেন্দ্র

৫

১০০ ফুটের সড়কে চলার জায়গা মাত্র ১০ ফুট!

৬