ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৩:১৬ পিএম

সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি, ছবি: সংগৃহীত।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 

বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হবে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের শিরোপা জয়ে অভিনন্দন জানিয়ে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ জায়েদ খানের

বিয়েটা আর করা হলো না, আর্জেন্টিনার পরাজয়ে পরীমণি

স্পেনের জয়, বগুড়ায় হতাশ আর্জেন্টিনার সমর্থকরা

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনার জাল কাঁপাল স্পেন

আর্জেন্টিনা কোচ স্কালোনিকে রেফারির হলুদ কার্ড