ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ১২:০৬ পিএম

পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. রেজানুর রহমান (পরিচিতি নম্বর-৬৪৫৩), বর্তমানে পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত রয়েছেন। তাকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স : জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

মেধাবী, সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী