ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৪ ০১:৩২ পিএম

কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশের উদ্যোগ

কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশের উদ্যোগ, ছবি: সংগৃহীত

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্র্বতী সরকার। গেজেটের খসড়া অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

জানা যায়, ১৯৮৭ সাল থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। শুধু কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে। আজ বৃহস্পতিবার অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের পরিষদে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করা হবে।

আরও পড়ুন

এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান বলেন, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা সংক্রান্ত খসড়া গেজেট আমরা উপদেষ্টা পরিষদের বৈঠকের অনুমোদনের জন্য পাঠিয়েছি। কোনো কয়ারি না থাকলে হয়তো এটি অনুমোদন হয়ে যাবে। একই সঙ্গে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম সংবিধানে অন্তর্ভুক্ত করার আরেকটি প্রস্তাবও অনুমোদনের জন্য উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১-১ সমতায় থেকে বিরতিতে স্পেন-বেলজিয়াম

ডি কেটেলারার গোলে সমতায় ফিরল বেলজিয়াম

রুইজের গোলে এগিয়ে গেল স্পেন

শিক্ষার্থীদের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক

রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ

কিশোরগঞ্জে হাওরের পানিতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ