ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৯ পিএম

চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

চাঁদপুরে শহরে পুলিশের অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। 

আজ বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আদর্শ মুসলিম পাড়া ও মোমিন পাড়াসহ বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন - শহরের প্রফেসর পাড়া এলাকার ইউসুফ ব্যাপারীর ছেলে ইব্রাহিম ইউসুফ আবির (১৯) ও বড় স্টেশন এলাকার দেওয়ান বাড়ির হাশিম দেওয়ানের ছেলে সিয়াম হোসেন (১৪)। 

আরও পড়ুন

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁদপুরের বিভিন্ন কিশোর গ্যাংকে নির্মূল করার লক্ষ্যে জেলার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদর্শ মুসলিম পাড়া ও মোমিন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে: ইসলামী আন্দোলন

নাহিদ ইসলামের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির