ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪ ০১:০৭ পিএম

প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান আবদুল হাকিম

প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান আবদুল হাকিম, ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে। তাকে তিন বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪' এর ধারা ৪২(২) ও ৫(১) অনুযায়ী তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আবদুল হাকিম এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৯ সেপ্টেম্বর প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্র্বতীকালীন সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের ফায়ার সার্ভিসের সনদ ছিল না

১

মিরপুরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

২

কক্সবাজারে রির্সোটে আগুনে নিহত ১০ জনের আটজনই একই পরিবারের

৩

লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের

৪

বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে : রিজভী

৫

ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’

৬