ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৪, ০৭:৪৫ সকাল

আবারও প্রেমে পড়েছেন নায়িকা পরীমণি

আবারও প্রেমে পড়েছেন নায়িকা পরীমণি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : আবারও প্রেমে পড়েছেন আলোচিত নায়িকা পরীমণি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। যেখানে দেখা গেছে, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।
যদিও চলতি বছরের শুরুতেই পরীমণি জানিয়েছিলেন, তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না। জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারও সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরী, তখন বারবার তিনি এ কথাই জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা। পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই। সেই ঘোষণার পর আবারও নতুন করে প্রেমে পড়ার কথা জানান দিলেন অভিনেত্রী। তার সেই ভিডিওতে শুভাকাঙ্খী-সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। যদিও সেই মন্তব্যের জবাবে পরীমণিকে এখনও কিছুই বলতে দেখা যায়নি। তিনি আপাতত সন্তান ও নতুন সম্পর্ক নিয়েই বেশ সুখে আছেন। 

আরও পড়ুন

প্রসঙ্গত, ভালোবেসে বছরখানেক আগে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। তবে বছর গড়াতেই ভেঙে যায় দু’জনের সংসার। এরপরে দুই সন্তান নিয়ে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই বাস করছেন এই নায়িকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের ঈদযাত্রার নিরাপত্তায় সিরাজগঞ্জে মহাসড়কে মোতায়েন ৬৯৪ পুলিশ

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

অনাচার ও বৈষম্যের এই ক্রান্তিকালে বড্ড বেশি প্রয়োজন নজরুলকে

বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু