ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৬:১২ পিএম

পটুয়াখালিতে ঘন কুয়াশার কারণে ক্ষতির মুখে সবজি চাষিরা

পটুয়াখালিতে ঘন কুয়াশার কারণে ক্ষতির মুখে সবজি চাষিরা

নিউজ ডেস্ক: পটুয়াখালী জেলার কলাপাড়ায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটারের কম ছিল। গত তিন দিন ধরে উপকূলীয় এলাকায় এমন অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দুশ্চিন্তায় পড়েছেন তরমুজ সহ শীতকালীন সবজি চাষিরা। 

এদিকে, ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ব্যাহত হচ্ছে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল। 

কলাপাড়ার মিঠাগঞ্জ গ্রামের তরমুজ চাষি খোকন শিকদার বলেন, ‘‘এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে। কিন্তু,গত কয়েক দিন ধরে ব্যাপক কুয়াশা পড়ছে। এভাবে কুয়াশা ঝড়তে থাকলে গাছ পচে যেতে পারে।’’

আরও পড়ুন

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, ‘‘আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তাই কুয়াশার পরিমাণটাও বেড়েছে। আগামী এক সপ্তাহজুড়ে এমন অবস্থা থাকতে পারে। তবে, কুয়াশা কমলে শীতের তীব্রতাও বাড়তে পারে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়ংয়ে অফিসার নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস

১

আকিজ গ্রুপে ম্যানেজার নিয়োগ, ২ জেলায় কাজের সুযোগ

২

একাদশে নেই লিটন-মিরাজ, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৩

গাজীপুরে ইবনে সিনা ফার্মায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

৪

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

৫

পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

৬