ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৪, ১১:২১ দুপুর

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হিরালাল দেবনাথকে হত্যায় গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হিরালাল দেবনাথকে হত্যায় গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে হত্যার ঘটনায় জড়ত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোরে তাদেরকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

আরও পড়ুন

ওসি মো. আবদুল মুন্নাফ বলেন, হিরালাল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না তা তদন্ত চলছে।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর রাতে সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারের মাতৃশিল্পালয়ের স্বত্বাধিকারী হিরালালকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার, জীবন নিয়ে গেল ঝলমলে জগতে

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়