ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৪, ০৭:৩২ সকাল

আফ্রিদির বিয়ে প্রসঙ্গে যা বললেন দীঘি

আফ্রিদির বিয়ে প্রসঙ্গে যা বললেন দীঘি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন ছিল দীর্ঘ দিন ধরেই। তবে হঠাৎই বিয়ে করে প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন আফ্রিদি। এবার আফ্রিদির বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন দীঘি।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়ে আফ্রিদির বিয়ের একাধিক ছবি। সে ছবিকে কেন্দ্র করে গণমাধ্যমেও আফিদ্রির বিয়ের খবর প্রকাশ করা হয়। আফ্রিদির সঙ্গে মিডিয়ায় প্রেমের গুঞ্জন থাকায় সম্প্রতি দীঘির কাছে জানতে চাওয়া হয় তার অনুভূতি সম্পর্কে। এমন প্রশ্নের উত্তরে স্বস্তির হাসি হেসে দীঘি বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনও প্রেমের সম্পর্ক ছিল না। যা ছিল, সবই গুঞ্জন। সে সবসময় আমার ভালো বন্ধু। দীঘি আরও বলেন, আফ্রিদির বিয়ের খবরে আমি খুব খুশি। যাক, আল্লাহ আমায় বাঁচিয়েছে। কয়েকদিন পর পর ওর (আফ্রিদি) সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম। অবশেষে একটু শান্তি পেলাম। আফ্রিদির বিয়ের নতুন তথ্যও দিয়েছেন দীঘি। সংবাদমাধ্যমে দীঘি বলেন, আমি যতটুকু জানি পারিবারিকভাবে কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে। পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

আরও পড়ুন

এদিকে দীঘির সঙ্গে প্রেম সম্পর্ক দেয়া এক সাক্ষাৎকারেও আফ্রিদি বলেন, তিনি ও দীঘি শুধুই ভালো বন্ধু। তাদের প্রেমের সম্পর্ক নেই। এটা যারা বলে তাদের জানাতে চাই, এটা মিথ্যা কথা, একদম ফালতু কথা, জঘন্য একটা কথা। দীঘির সঙ্গে আমার প্রেম কখনও হতেও পারে না। কারণ দীঘি আমার ছোট বোনের মতো। আফ্রিদি নিজের বিয়ের খবরে সংবাদমাধ্যমে বলেন, আসলে মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বড় পরিসরে পরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করার প্ল্যান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় ওসির চাঁদাবাজি ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

কাতার থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় নববধূর মৃত্যু, ৬ লাখ টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ

বইমেলায় গীতিকার ও নাট্যকার রিজভীর ‘সময়ের প্রতিধ্বনি’

মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী