ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৪:৫৮ পিএম

সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি : মিয়া গোলাম পরওয়ার

সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার , ছবি: সংগৃহীত।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশবাসী দেখতে পাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি’। বর্তমানে এই নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে, যা জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দল নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এবং দলীয়করণের অবসানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমের নিয়োগ নিয়ে তীব্র আপত্তি তোলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনাব সামসুল আলম বিএনপির একটি নির্দিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত। এমন একজন সক্রিয় রাজনীতিককে নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি চরম প্রতারণা।’

আরও পড়ুন

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন একটি অতি সংবেদনশীল ও সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূল ভিত্তিই হলো শতভাগ নিরপেক্ষতা ও জনগণের আস্থা। এই প্রতিষ্ঠানে যদি এমন চুক্তিভিত্তিক কাউকে বসানো হয় তাহলে তা জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।

এ সময় তিনি মো. সামসুল আলমের এই নিয়োগকে বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট পদ বলে মন্তব্য করে বাতিলের দাবি জানান। এবং ভবিষ্যতে নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক সংস্থায় সর্বজনগ্রাহ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান রাখেন।

এছাড়াও তিনি জেলা পরিষদ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, বিভিন্ন করপোরেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে বলে অনেকের নাম ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি : মিয়া গোলাম পরওয়ার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

সিজোফ্রেনিয়া কী, চিকিৎসা সম্পর্কে যা জানা জরুরি

ফ্রান্সের নতুন কোচ জিদান

বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রিয়ালের সবচেয়ে দামি সাইনিং হতে যাচ্ছেন তরুণ দিওমান্দে