ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৪ ০৮:৪২ পিএম

আরও কমলো স্বর্ণের দাম, যেদিন থেকে কার্যকর

আরও কমলো স্বর্ণের দাম, যেদিন থেকে কার্যকর, ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা দুই দফা কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে তিন হাজার ৪৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম কার্যকর হবে শুক্রবার (৮ নভেম্বর) থেকেই।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৩ হাজার ৬০৫ টাকায় বিক্রি করা হবে।

আরও পড়ুন

স্বর্ণের দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে মুখোশধারীর গুলিতে আহত সুজন পাল, অবস্থা আশঙ্কাজনক

১

কম্পিউটার কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২২৩ টাকা

২

বরিশালে নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ

৩

আত্মরক্ষার্থে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরি : ইশরাক

৪

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, এইচএসসি পাসেই চাকরি

৫

আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

৬