ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৪, ১২:২৮ দুপুর

বরিশাল সিটি সুপার মার্কেট থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল সিটি সুপার মার্কেট থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল সিটি সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে পড়ে শিশু ইয়ামিন খানের (১০) রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে নির্মাণাধীন মার্কেটে এই ঘটনা ঘটেছে। এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহত শিশু ইয়ামিন (১০) নগরীর সদর রোড সংলগ্ন হাওলাদার লেনের বাসিন্দা আইনজীবী সহকারী বেল্লাল হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, চায়ের দোকানদার বিউটি বেগম প্রথম ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় ভবনের নিচে পরে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহতের বাবা বেল্লাল বলেন, ওই মার্কেটের পাশে আমার বাসা। তাই নিত্যদিনের মতো ইয়ামিন ওই ভবনের তৃতীয় তলায় খেলতে যায়। সেখান থেকে কীভাবে নিচে পড়ে ওই মারা গেছে তা আমি জানি না।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি দুর্ঘটনা না অন্য কোন বিষয় জড়িত আছে তা তদন্ত করছে পুলিশ। লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এনবিআর চেয়ারম্যান

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান