ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৬ দুপুর

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অক্টোবরেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর এবং শেষ হবে ১ নভেম্বর।

বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে সিরিজ। তিন ওয়ানডের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বাকি দুটি টি-টোয়েন্টি হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে সেই সফরে ওয়ানডেতে উল্টো হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিতে নোবেলজয়ী নারীকে গ্রেপ্তার করল ইরান

বিপিএল মাতাতে আসছেন রহমানুল্লাহ গুরবাজ

পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ

তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : ট্রাম্প

হাদির ওপর হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার : ডিএমপি কমিশনার

গোপালগঞ্জে কোর্টের সামনে ২ ‘হাতবোমা’ বিস্ফোরণ