ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০২:০৪ রাত

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

ছবি: সংগৃহীত, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে কালেমা তাইয়্যেবা'র আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবন সংস্কার করা হয়েছে। অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আরবি ক্যালিগ্রাফি স্থাপন করার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেয়া হয়। এরপর অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’ এই আরবি ক্যালিগ্রাফি দেয়ালে স্থাপন করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী বুধবার সংসদ সচিবালয়ে নিজের কক্ষে অফিস করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দায়িত্ব নেয়ার পর এই প্রথম তারেক রহমান সংসদ নেতার কক্ষে অফিস করলেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংসদ থেকে তার দাপ্তরিক কাজ সারেন। এছাড়া আজ সকালে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নিয়েছেন। এই সভায় সংসদ নেতা হিসেবে তিনি সভাপতিত্ব করেছেন।

আরও পড়ুন

সভায় এয়োদশ সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না: নজরুল ইসলাম

গুলশানে ‘মদ খেয়ে’ মাতলামি, ১৯ জন গ্রেফতার

প্রধানমন্ত্রী বিশ্বাস করেন শ্রমজীবীরাই দেশের অগ্রযাত্রার চালিকাশক্তি: মাহদী আমিন

ডিসি সম্মেলন শুরু ৩ মে

একাত্তর জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি