ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ০১:৫০ দুপুর

বিদেশি পোশাক আমদানি বন্ধ করাসহ ৯ দফা দাবিতে মানববন্ধন

বিদেশি পোশাক আমদানি বন্ধ করাসহ ৯ দফা দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হস্তশিল্পী কারচুপি ও হ্যান্ড এমব্রয়ডারি ফেডারেশন ৯ দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ভারতীয় ও অন্যান্য বিদেশি পোশাক আমদানি বন্ধ করা, শ্রমিকদের অযৌক্তিকভাবে চাকরিচ্যুত না করা এবং আন্তর্জাতিক মান অনুযায়ী বেতন নির্ধারণ।

আজ শুক্রবার (১ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম হাসান মিঠু সভাপতিত্ব করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত শ্রম আইন ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের অধিকার নিশ্চিত না হওয়ায় তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- শ্রমিকদের বয়সসীমা নির্ধারণ ও জাতীয় ডাটাবেজ তৈরি, বিদেশে শ্রমিক পাঠাতে সরকারি উদ্যোগ বৃদ্ধি, কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

এছাড়া বলা হয়, শ্রমিকদের অযৌক্তিকভাবে চাকরিচ্যুত না করা, আন্তর্জাতিক মান অনুযায়ী বেতন নির্ধারণ, ভারতীয় পণ্য শুল্কমুক্ত প্রবেশের পাশাপাশি সময়মতো মজুরি প্রদান এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন

ফেডারেশন নেতারা আরও দাবি করেন, শ্রম আইন বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করতে হবে এবং যেখানে আইন নেই সেখানে দ্রুত কার্যকর আইন প্রণয়ন করতে হবে। শ্রম আদালতের সংস্কার, ডিজিটালাইজেশন ও দ্রুত বিচার নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

তারা বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তোলা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের স্বাস্থ্য, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি পোশাক আমদানি বন্ধ করাসহ ৯ দফা দাবিতে মানববন্ধন

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রম-নীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে : রাষ্ট্রপতি

১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

নারায়ণগঞ্জে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার