ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ১২:৫৮ দুপুর

নারায়ণগঞ্জে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, শর্টগানের গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১।

আজ শুক্রবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‍্যাব ১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি’র একটি দল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুর গদি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় কাঁচপুর ব্রিজের পিলারের নিচে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‍্যালি

বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপ দেখিয়েছে, আমরা ২২৬ আসন পেরিয়ে যাব: মমতা

শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে: কৃষিমন্ত্রী

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা