ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ০১:৫৫ দুপুর

ভরাট খাল উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়: ডিএসসিসি প্রশাসক

ভরাট খাল উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর ভরাট হয়ে যাওয়া খাল ও প্রাকৃতিক জলাশয়গুলো পুনরায় উদ্ধার করতে না পারলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সংকট থেকে উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আজ শুক্রবার (১ মে) সকালে বাসাবোতে পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত ‘বুদ্ধপূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন।

নগরীর মশা ও পানিবদ্ধতার বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রশাসক বলেন, ‘এমন একটা সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যখন মশার সমস্যা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে আমি সবার সহযোগিতা চাই।’ তিনি উল্লেখ করেন যে, নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা কেবলমাত্র সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়; বরং এর জন্য সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সংস্থা—উভয় পক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আরও পড়ুন

জলাবদ্ধতার প্রকৃত কারণ ব্যাখ্যা করতে গিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা রাতারাতি পরিবর্তন করতে পারব না। শহরের অধিকাংশ খাল ও পুকুর ভরাট হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা নেই।’ তবে তিনি দাবি করেন যে, বিদ্যমান অবকাঠামোর মাধ্যমেই এখন আগের তুলনায় অনেকটা দ্রুত গতিতে পানি অপসারিত হচ্ছে।

ঢাকাকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হলে দখলকৃত খালগুলো উদ্ধার এবং নদী রক্ষার কোনো বিকল্প নেই জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিকরা যদি নিজেদের দায়িত্ব পালনে সচেতন হন, তবে সিটি করপোরেশনের জন্য নগর ব্যবস্থাপনা অনেক সহজতর হবে। অনুষ্ঠানে তিনি বৌদ্ধধর্মের মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরাট খাল উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়: ডিএসসিসি প্রশাসক

বিদেশি পোশাক আমদানি বন্ধ করাসহ ৯ দফা দাবিতে মানববন্ধন

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রম-নীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে : রাষ্ট্রপতি

১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার