পিছিয়ে গেল দেশের প্রথম নারী বিপিএল শুরুর সময়
স্পোর্টস ডেস্ক : পিছিয়ে গেল বাংলাদেশ নারী বিপিএলের শুরুর সময়। আজ বুধবার এক বিবৃতিতে বিসিবি জানায়, নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টি-এর উদ্বোধনী আসর এখন ১০-২১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকায় অনুষ্ঠিত হবে। তিন দলের এই টুর্নামেন্টটি এর আগে ৪-১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিবৃতিতে আরও জানা যায়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায়, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক এবং প্রধান অংশীদারদের সাথে আলোচনার পর বিসিবি টুর্নামেন্টটি জুলাই মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে দলগুলো স্কোয়াড গঠন, আন্তর্জাতিক খেলোয়াড় নিয়োগ এবং পরিচালনগত পরিকল্পনাসহ প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পায়।
এদিকে এপ্রিল থেকে সরিয়ে বিপিএল জুলাইয়ে হওয়ার বিষয়টি ক্রিকবাজের এক প্রতিবেদনেও উঠে এসেছে। নারী বিপিএলের দুটি দলের নাম চূড়ান্ত হয়েছিল। রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। এছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছিল রংপুর রাইডার্সও।
আরও পড়ুনএদিকে ভেন্যু হিসেবে প্রথমে বলা হয়েছিল, মিরপুর শেরে-ই বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম। তবে নতুন করে যুক্ত হয় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। এমনকি বিপিএলের উদ্বোধনী ম্যাচও সেখানে হওয়ার কথা ছিল।
বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজিতে আইকন হিসেবে রাখা হয়েছিল জাতীয় দলের তিন ক্রিকেটারকে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।
মন্তব্য করুন







_medium_1773244827.jpg)
_medium_1773243452.jpg)
