ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৪ ০৩:৪১ পিএম

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর ৭ ও ৫ বছর কারাদণ্ড

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর ৭ ও ৫ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক:  টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. নাজিমুদৌলার আদালত মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার আগবেথৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন (৩৭) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৭)। এর মধ্যে, উজ্জ্বল কারাগারে আছেন; অপরদিকে সেলিনা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

রায়ে উজ্জ্বল হোসেনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং সেলিনা আক্তারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে উভয়কে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

টাঙ্গাইলের সরকারি কৌসুলি (পিপি) এস আকবর খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ জানুয়ারি উজ্জ্বল হোসেন ও তার স্ত্রী সেলিনাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তল্লাশি করে উজ্জ্বল হোসেনের কাছ থেকে ২০০ পিস ও সেলিনার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটের দামে স্বস্তি লাভের মুখ দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি এলাকার কৃষক

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী

মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ার শেরপুরে ৫ মাদকসেবির ভ্রাম্যামাণ আদালতে কারাদন্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুগ্ধ খামারি হাবিবুর গড়ে তুলেছেন চিজ কারখানা

বগুড়ায় ২১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার