ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৪, ০৪:৫১ দুপুর

বগুড়ার শেরপুরে ৩ জুয়াড়ি আটক

বগুড়ার শেরপুরে ৩ জুয়াড়ি আটক, প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করে আদালতে সোপর্দ করেছে শেরপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়েছে। জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে শেরপুর থানার পুলিশ উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাকের সাবমার্সিবল পাম্পের ঘরের মধ্যে থেকে জুয়া খেলার সময় ৩ জনকে আটক করে।

আটক কৃতরা হলো-রামনগর গ্রামের মৃত আফসার আলীর ছেলে গোলাম রব্বানী (৩৫), লিটন (৩২) ও কাহালু থানার দলগাড়া গ্রামের মৃত আজাহার আলী প্রামানিকের ছেলে শাহ আলম (৩৬)। এ সময় আরও ৫-৬জন দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

আককৃতদের কাছ থেকে ২ সেট তাস, ১টি পুরাতন বিছানার চাদর ও ৩ হাজার ৭শ’ টাকা জব্দ করে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর