ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪ ০২:০৭ পিএম

বাবার সামনে ছেলের গোলে জয় অ্যাটলেটিকোর

বাবার সামনে ছেলের গোলে জয় অ্যাটলেটিকোর, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ডিয়েগো সিমিওনে ম্যাচের আগে মন খারাপ করে বলেছিলেন, লাস পালমাসের বিপক্ষে ম্যাচটা ‘অর্থহীন’। তার এই কথা বলার কারণ, স্পেনে আকস্মিক বন্যা। তবে ম্যাচ ঠিকই মাঠ গড়ালো, গোল করলেন সিমিওনের ছেলে জুলিয়ানো, জিতলো অ্যাটলেটিকো। লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা।

রোববার (৩ নভেম্বর) ঘরের মাঠে ওয়ান্ডা মেট্রোপলিটিনোয় দুই অর্ধে দুইটি গোল করে জিতেছে অ্যাটলেটিকো। ২৯ মিনিটে গোল করেন জুলিয়ানো সিমিওনে। এটি ক্লাবের হয়ে তার প্রথম গোল। ৮৩ মিনিট দ্বিতীয় গোলটি করেন আলেক্সান্ডার সরলথ। ম্যাচ জয়ের পর নিজের প্রথম গোলটি বন্যার্তদের জন্য উৎসর্গ করেছেন জুলিয়ানো। গোলের পর একটি বিশেষ জার্সি দর্শকদের প্রতি উঁচিয়ে ধরে গোলটি বন্যাদুর্গত মানুষের প্রতি উৎসর্গ করেন জুলিয়ানো।

আরও পড়ুন

জুলিয়ানো বলেছেন, ‘অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোল করে ভালো লাগছে। কিন্তু বন্যায় যা ঘটছে, আমরা তা এড়িয়ে যেতে পারি না। দুর্গতির শিকার হওয়া সবার প্রতি সহমর্মিতা জানাই।’এই জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে যুবক গ্রেপ্তার

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করলো মালয়েশিয়া

সেপ্টেম্বরে বন্যার শঙ্কা, হতে পারে তাপপ্রবাহ ও বজ্রঝড়

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ২০

দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী