ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ০৫:৩৩ বিকাল

বগুড়ায় চালু হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার স্টেশন

ছবি: রাহেনুর ইসলাম,বগুড়ায় চালু হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার স্টেশন

মফস্বল ডেস্ক : বগুড়ায় টেলিভিশন স্টেশন ও রেডিও স্টেশন চালুর কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, বিএনপি'র প্রতি এই অঞ্চলের অকৃত্রিম ভালবাসায় গত ১৭ বছর আপনাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিকদেরকে আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রে জবাবদিহীতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় সরকার।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি'র প্রার্থী রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ। 

আরও পড়ুন


বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নিজস্ব রেডিও ও টেলিভিশন স্টেশন। কার্যক্রম শুরুর বিষয়ে মন্ত্রীর ইতিবাচক ঘোষণার মধ্য দিয়ে উত্তরবঙ্গে তথ্য ও সংস্কৃতির বিকাশে এক নতুন দুয়ার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি অনেক স্বাধীন, আমার মতো করেই দল গোছাচ্ছি : লিটন

আবারও পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষ, আহত ১০

প্রশ্নপত্র বিতরণে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলছে : মাহদী আমিন

গাজায় আরও চারজনকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: ২৭তম আসর জমকালো আয়োজনে অনুষ্ঠিত