অবরোধ প্রত্যাহারের আগ পর্যন্ত হরমুজ খুলে দেওয়া হবে না: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যতদিন নিষেধাজ্ঞা বহাল থাকবে ততদিন পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোন আলাপের সময় তিনি একথা বলেন।
তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির ওপর অবরোধ ও চাপ এবং ওমান সাগরে সামরিক উপস্থিতি আলোচনার পথে অন্যতম প্রধান বাধা।পেজেশকিয়ান মার্কিন চাপ ও কূটনীতির মধ্যে ‘বৈপরীত্যের’ কথা উল্লেখ করেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে অবরোধসহ বিভিন্ন চাপ প্রয়োগ বজায় রাখছে। তিনি বলেন, এই দুইয়ের মধ্যে একটি ক্রমবর্ধমান বৈপরীত্য রয়েছে।
প্রেসিডেন্ট বলেন, ‘এই বৈপরীত্য ইরানের জনগণ এবং কর্মকর্তাদের মধ্যে ওয়াশিংটনের প্রতি অবিশ্বাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে।’
আরও পড়ুনপেজেশকিয়ান বলেন, মার্কিন দাবির মুখে ইসলামাবাদে আলোচনা থমকে আছে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইরান আলোচনায় ফিরবে না।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক


_medium_1777130992.jpg)


_medium_1777113283.jpg)

