ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৪ ০৫:৪৩ পিএম

বরিশালে অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত; ক্ষতি ১৫ লাখ

বরিশালে অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত; ক্ষতি ১৫ লাখ

নিউজ ডেস্ক:   বরিশালের গৌরনদী উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, টিএন্ডটি মোড়ের ব্যবসায়ী জাকির হোসেনের পারটেক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পারটেক্সের দোকানসহ পার্স ব্যবসায়ী সাকিল হাওলাদার ও মুদি ব্যবসায়ী আবুল শরীফের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যবসায়ীদের এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট নেত্রী শুধু যায়নি, বায়তুল মোকাররমের ইমামসহ চলে গেছে : ড. শফিকুল

নাটোরের লালপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষন্ড বাবা গ্রেফতার

কক্সবাজারে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

১০ দিন পর সেন্টমার্টিনে ট্রলার চলাচল শুরু, ঘরে ফিরল ১৫৯ দ্বীপবাসী

ডিসেম্বর কেন, এখনই দেশে ফিরে আসুন