ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:১৫ দুপুর

একই ধারাবাহিকে রিফাত, মিম ও মুকিত

রিফাত, মিম ও মুকিত

অভি মঈনুদ্দীন ঃ স্যাটেলাইট চ্যানেলে আরটিভিতে নিয়মিতভাবে প্রচার হয়ে আসছে ধারাবাহিক নাটক ‘ইউএসবি’( ইউনাইটেড স্টে অব বরিশাল)।

নাটকটি রচনা ও পরিচালনা করছেন এই প্রজন্মের মেধাবী নাট্যকার ও নাট্যনির্মাতা মাইদুল রাকিব। নাটকটিতে এবারই প্রধথম একসঙ্গে অভিনয় করছেন রিফাত চৌধুরী, মিম চৌধুরী ও মুকিত জাকারিয়া। মিমের শ্বশুড়ের চরিত্রে অভিনয় করছেন রিফাত চৌধুরী। মিমের স্বামীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা শরাফ আহমেদ জীবন। তারই বন্ধুর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া। নাটকটি যেহেতু নিয়মিত আরটিভিতে প্রচার হচ্ছে, তাই এর শুটিংও হচ্ছে নিয়মিত।

গত সোমবারও রাজধানীর উত্তরার আপনঘর শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারনের কাজ হয়েছে। এতে অংশ নিয়েছেন রিফাত চৌধুরী, মিম চৌধুরী, শরাফ আহমেদ জীবন, মুকিত জাকারিয়া, আহসানুল হক মিনু, শহীদ উন নবী’সহ আরো অনেকেই।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিফাত চৌধুরী বলেন,‘ আমিতো এখন খুব বেশি নাটকে অভিনয় করিনা। যাদের সঙ্গে কাজের বোঝাপড়াটা চমৎকার এবং যাদের গল্পের প্রতি আমার আস্থা আছে তাদের নাটকেই অভিনয় করি। মাইদুল রাকিবের লেখার হাত ভালো। বুঝে শুনে বেশ চমৎকার নির্দেশনা দেয়। যে কারণে তার নির্দেশনায় ইউএসবি নাটকে অভিনয় করে ভালোলাগছে। নাটকটি এরইমধ্যে দর্শকের মাঝে বেশ সাড়াও ফেলেছে। আশা করছি নাটকটির আরো জনপ্রিয়তা বাড়বে।’

আরও পড়ুন

মুকিত জাকারিয়া বলেন,‘ আমি বেশকিছু ধারাবাহিকে কাজ করছি। তারমধ্যে ইউএসবি নাটকটি আমার ভালোলাগার একটি নাটক। সত্যি বলতে কী একটি নাটকের গল্পই হলো প্রাণ। আমার কাছে মনে হয় মাইদুল রাকিবের লেখা এই নাটকটির গল্পটাই প্রাণ। যে কারণে দর্শক বেশ আগ্রহ নিয়ে নাটকটি দেখছেন। আর সবার সঙ্গে একসাথে অভিনয় করতেও বেশ ভালোলাগে। শুভ কামনা রইলো মাইদুল রাকিবের জন্য। নিশ্চয়ই সেও একদিন চলচ্চিত্র নির্মাণ করবে। আমার বিশ্বাস চলচ্চিত্র নির্মাণেও মাইদুল রাকিব তার মুন্সিয়ানা দেখাতে পারবে।’

মিম চৌধুরী বলেন,‘ নাটকের আমার যারা সহশিল্পী তাদের সঙ্গে আগেও নাটকে কাজ করেছি। যে কারণে এই ধারাবাহিকে ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়েই কাজ করছি। তাছাড়া মাইদুল রাকিব ভীষণ যত্ন নিয়েই নাটক নির্মাণ করে। বেশ পরিপাটি গুছানো তার টিম। ইউএসবি- নাটকটির জন্য এই নাটকের শিল্পীরা বেশ ভালো সাড়া পাচ্ছেন। আগামীতে আরো দর্শকপ্রিয় হয়ে উঠবে এই নাটকটি এটা আমার বিশ্বাস। ধন্যবাদ ইউএসবি-ও পুরো টিমকে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ল্যাম্পপোস্টের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই : রেজওয়ানুল হক এমপি

রংপুরে নকল পণ্য উদ্ধার লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে সামিট স্কুল এন্ড কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

চিকিৎসকদের সম্মানে এনডিএফ বগুড়ার ইফতার মাহফিল

বগুড়ার গাবতলী ও শাজাহানপুরবাসীর উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে-এমপি মোরশেদ মিলটন