ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৫:৫৯ পিএম

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী

সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সাহেদ আলী গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।

 

সাকির হাসান আরও জানান, স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে ভুগছিলেন তিনি। বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করে আসা ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

আরও পড়ুন

 

১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর একে একে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন সাহেদ। তবে অসুস্থতার কারণে সেই আয়োজন আর সম্পন্ন করা সম্ভব হয়নি। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে সাহেদ আলীর দাফন সম্পন্ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

১

বাংলাদেশ হোন্ডায় নিয়োগ, ২৪ বছর হলেই আবেদনের সুযোগ

২

টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল

৩

নুসরাতের বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

৪

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, ২০ বছর হলেই আবেদন

৫

রূপায়ণ গ্রুপে এক্সিকিউটিভ পদে নিয়োগ, ঢাকায় কাজের সুযোগ

৬