ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫ ০৩:১৭ পিএম

নড়াইলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

নড়াইলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

নিউজ ডেস্ক:   ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা টাটা হাওয়া ভাটা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু সন্তান হাবিবা খানম (৩) নিহত হয়েছে। এ সময় হাবিবার বাবা ও ভাই গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পার-করফা গ্রামে। 

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার পার করফা গ্রামের নূর ইসলাম ছেলে সাজ্জাদ ও শিশু কন্যা হাবিবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে বাড়ি ফিরছিলেন। তারা ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের কালনা টাটা হাওয়া ভাটার কাছে পৌঁছালে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস তাদের মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে শিশু হাবিবা ছিটকে পড়ে। নূর ইসলাম ও তার ছেলে সাজ্জাদও গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক শিশু হাবিবাকে মৃত্যু ঘোষণা করেন। আর বাবা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আরও পড়ুন

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, বাসের চালককে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর

১

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

২

নিজ কলেজ প্রাঙ্গণ গেলেন প্রধানমন্ত্রী

৩

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, দ্বিতীয় ট্রেনে ছিন্নভিন্ন দেহ

৪

বিশেষ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি

৫

‘শান্তি নিবাস’ দিয়ে এআই চলচ্চিত্র নির্মাণে নতুন অধ্যায়

৬