ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫ ০৮:৫০ পিএম

শিশুকে বলাৎকারে মুয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

শিশুকে বলাৎকারে মুয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

নিউজ ডেস্ক:   শিশুকে বলাৎকারে ঘটনায় নাজমুল ইসলামকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

দণ্ডপ্রাপ্ত নাজমুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের ঘুষিপাড়ার সেলিম মণ্ডলের ছেলে। এছাড়া তিনি হাসাদহ ঘুষিপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, ৯ বছরের এক শিশু নিয়মিত ওই মসজিদে নাজমুলের কাছে আরবি শিখতে যেত। এরমধ্যে ২০২৩ সালের ১৫ মে ওই শিশুকে নাজমুল বলেন, ‘১৬ তারিখ ভোরে এসে মসজিদ ঝাড়ু দিবি। তাহলে তোকে সেভেন আপ খায়াবো।’

এরপর কথামতো ভোরে ওই শিশু মসজিদে যায়। তখন কৌশলে জানালা-দরজা আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করে। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ঘটনা তার মাকে জানায়।

আরও পড়ুন

এ ঘটনায় শিশুর মা ২০২৩ সালের ১৭ মে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

একই বছরের ৩০ জুন তদন্ত কর্মকর্তা জীবননগর থানার এসআই শাহ্ আলী মিয়া আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ১০ জন সাক্ষীর মধ্য ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার দুপুরে বিচারক রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজত নয়, নারী ও শিশু ডেস্ক থেকে পালিয়েছেন আসামি মিতু

যুক্তরাজ্যের তিন বিমানবন্দরে সাইবার হামলা, ৮৭ লাখ গ্রাহকের তথ্য চুরি

বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে: নাহিদ ইসলাম

মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরমপূরণ শুরু ২ সেপ্টেম্বর

মেধার সর্বোচ্চ ব্যবহার না করলে দেশ এগোবে না: রিজভী

আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলার ঘটনায় মামলা