ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫ ০২:৪০ পিএম

মালয়েশিয়ায় কর্মীদের যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির

মালয়েশিয়ায় কর্মীদের যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির, ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত ২০ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। রিপোর্টে ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার ঘটনায় রিক্রুটিং এজেন্সি দায়ী করা হয়েছে। 

আজ রোববার (২৭ এপ্রিল) সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। এসময় হাইকোর্ট ১৭ হাজার ৭৭৭ জনকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা ২৭ আগস্টের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন। একই সঙ্গে দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। 

আরও পড়ুন

ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরেও গত ৩১ মে উড়োজাহাজের টিকিট না পাওয়ায় কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। পরে এর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। গত বছরের ১৬ জুলাই হাইকোর্ট রুলসহ একটি আদেশে ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরও সম্প্রতি কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। আগামী ২৭ আগস্ট মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩০ আগস্ট

কাদা থেকে একের পর এক মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯

পিংক বাসে নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি

শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যাম্পিয়নস লিগ ড্রয়ে মহারণের ছড়াছড়ি, কার সামনে কারা

৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা