ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৫ ১১:০৩ পিএম

নেত্রকোনা থেকে বগুড়ার আ’লীগ নেতা গ্রেফতার

নেত্রকোনা থেকে বগুড়ার আ’লীগ নেতা গ্রেফতার। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে রুজুকৃত হত্যাসহ একাধিক  মামলার  পলাতক আসামি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার  করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার নেত্রকোনার মদন থানার বারোটি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর আলম ওরফে ডিও আলম (৫১) গাবতলী উপজেলার সাঘাটিয়া পুর্বপাড়ার বাচ্চু প্রামাণিকের ছেলে ও গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জুলাই বিপ্লবের পর থেকে গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে  বগুড়া সদর থানা ও গাবতলী থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারিসহ বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

৩৭ জনকে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৮ জনের চাকরির সুযোগ

জেন্টল পার্কে ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত