ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫ ০৩:১৯ পিএম

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’, ছবি: সংগৃহীত।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ রোববার (২০ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

মহাসমাবেশে শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে থাকা ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ মোট ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা। সরকার কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা আবারও মাঠে নামতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন

এদিন সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হন। ছয় দফা দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা বারবার বলেছি-আমাদের দাবি যৌক্তিক। অথচ সরকার তা আমলে নিচ্ছে না। আট মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কোনো সাড়া পাওয়া যায়নি। সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।’ শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে আমরা সারা দেশ থেকে ঢাকায় লং মার্চ করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি

১

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

২

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৩

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

৪

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৫

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৬