ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:৪৬ পিএম

আন্দালিব রহমান পার্থ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না

ছবি: দৈনিক করতোয়া,জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার পরে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

পার্থ বলেন, বৈঠকে ছোট ছোট অ্যাডভাইস দেওয়া হচ্ছে। নির্বাচন কবে হবে, কোন কোন দল তাড়াতাড়ি নির্বাচন চায়। আমরা বলেছি যে, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না।

আরও পড়ুন

তিনি বলেন, সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে একটা মারামারি হওয়ার শঙ্কা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গ্রাউন্ড রিয়েলিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়েলিটিতে অনেকে মানে না, মেনে নেবে না। এই সন্ত্রাস যেন না হয়, স্থিতিশীল যেন থাকে। কোনো ধরনের সংস্কারের জন্য যেন জাতীয় নির্বাচন বিলম্বিত না হয়, সে বিষয়ে আমাদের তরফ থেকে বলেছি।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ খোলা ব্যাংক ও শেয়ারবাজার

১

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

২

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

৩

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ‘টেস্ট টোয়েন্টি’

৪

জামায়াতের খালিদুজ্জামানকে ‘ভণ্ড ডাক্তার’ আখ্যা দিয়ে রাশেদের পোস্ট

৫

এবার সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬