ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:২৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরশনে (ডিএনসিসি) প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পর মো. শাহজাহান মিয়া নতুন দায়িত্বে যোগ দিয়ে কাজ শুরু করেছেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন। এছাড়া, অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

আরও পড়ুন

এর আগে শাহজাহান মিয়া অতিরিক্ত সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। গতকাল বুধবার সেখান থেকে তাঁকে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়। এর একদিন পরই আজ এই কর্মকর্তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বালু তোলায় হুমকির মুখে শতবর্ষী মসজিদ ও ফসলি জমি

১

বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা

২

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

৩

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

৪

হবিগঞ্জে ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

৫

ডেঙ্গু পরিস্থিতি : হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

৬