ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:৫৪ পিএম

বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

সংগৃহীত,বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। চিনি ও ভেজিট্যাবল তেলের দাম কমায় এমন চিত্র সামনে এসেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।

জানুয়ারিতে এএফও খাদ্যসূচক দাড়াঁয় ১২৪ দশমিক ৯ পয়েন্টে। যা ডিসেম্বরে ছিল ১২৭ পয়েন্টে। তবে খাদ্যের দাম মাসিকভিত্তিতে কমলেও বার্ষিকভিত্তিতে ৬ দশমিক ২ শতাংশ বেশি।

তাছাড়া খাদ্যপণ্যের দাম ২০২২ সালের মার্চে বেড়ে যে সর্বোচ্চ হয়েছিল তার চেয়ে এখন ২২ শতাংশ কম রয়েছে। সূচকে দেখা গেছে, জানুয়ারিতে চিনির দাম কমেছে ৬ দশমিক ৮ শতাংশ ও আগের বছরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ। মূলত সরবাহ সংকট কেটে যাওয়ায় চিনির দাম কমেছে।

তাছাড়া গত মাসে ভেজিট্যাবল তেলের দাম কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। তবে বছরভিত্তিতে পণ্যটির মূল্য ২৪ দশমিক ৯ শতাংশ বেশি রয়েছে।

এদিকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তেলের দাম কিছুটা বেড়েছে। তবে টানা তিন সপ্তাহের মতো পতনের দিকে রয়েছে তেলের দাম। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব বাজার অস্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা এক শতাংশ বেড়ে ৭৫ ডলারে দাঁড়িয়েছে। তবে এই সপ্তাহের ভিত্তিতে ২ দশমিক ৩ শতাংশ পতনের দিকে রয়েছে।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬৫ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৭১ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। যা সপ্তাহেরভিত্তিতে ১ দশমিক ৭ শতাংশ কম।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে পশু খাদ্য উৎপাদনে এক ব্যক্তির জরিমানা

নীলফামারীর ডিমলায় কিশোর গ্যাংয়ের দাপট সন্ধ্যার পর আতঙ্কে পথচারীরা

স্মার্ট লাইফের পারফেক্ট সঙ্গী ভিভো ভি ৮০ লাইট

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভারপ্রাপ্তকে সরিয়ে চেয়ারে বসলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ