ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৫ ০৯:৪০ পিএম

রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর

রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর

ভাটারা থানার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা দেয়ার আদেশ দেন আদালত।

এদিন বিকেলে আদালতে নেয়া হয় মতিউর রহমানকে। ওই দিন অস্ত্র মামলায় মতিউর রহমানের ৩ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া দুদকের দায়ের করা মামলায় মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়ে আগামী রবিবার তার রিমান্ড শুনানির দিন ধার্য্য করা হয়।

আরও পড়ুন

মতিউর রহমান আদালতকে জানান, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি। গোয়েন্দা সংস্থা ছয় মাস ধরে তার ছেলেকে ব্যবহার করে ছাগলকাণ্ড ঘটায় বলেও দাবি করেন তিনি।

এর আগে, গত মঙ্গলবার রাজধানী থেকে সন্ত্রীক মতিউরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শর্ট গান ও ২৪ রাউন্ড গুলি। সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি

১

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

২

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৩

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

৪

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৫

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৬