ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৫ ০১:১৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে অর্থদণ্ড। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের দু’টি ফার্মেসিকে ৬ হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং এন্টিবায়োটিক বিক্রয় রেজিস্টার না রাখায় বড় ইন্দারা মোড়ের জাহান ফার্মেসিকে ৪ হাজার ও নতুন বাসস্ট্যান্ড এলাকার শাকিল ফার্মেসিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।

এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের সহকারী লাইসেন্সিং অফিসার জেএম নাহিদ নাহিয়ানসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ফার্মেসি দুটিকে অর্থদণ্ড করা হয় বলে জানিয়েছেন অভিযানের সাথে থাকা জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের অফিস সহকারী সুলাইমান কবির।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস : লড়াই ও সাফল্যের আদ্যোপান্ত

রাস্তা আটকে নির্মাণ সামগ্রী: বগুড়া জলেশ্বরীতলায় দিনভর যানজট

করতোয়া কুরিয়ার-এর কর্মকর্তা ও মাঠকর্মীদের পেমেন্ট ডিজিটাইজেশন হলো বিকাশ-এ

'বাবা তোমাকে ভালোবাসি, কখনো বলা হয়নি'

নওগাঁর নিয়ামতপুরের ৩০ কমিউনিটি ক্লিনিকে ৭ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ

ছেলেপেলেদের মানুষ করা এইটা একটা লস প্রজেক্ট : বৃদ্ধাশ্রমে থাকা বাবার আক্ষেপ