ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৫:২৪ পিএম

পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় নিচে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় নিচে পড়ে শিশুর মৃত্যু, প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় নিচে পড়ে সাদমান হোসেন সাফিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা সদরের সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিন ওই গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার দুপুরে বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিল। জুমার নামাজ পড়ে বাড়িতে এসে সুমনের ছেলে সাফিন গিয়ে ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে। এক সময় সে পা পিছলে হালের নিচে পড়ে যায়।

ট্রাক্টরের চালক পিছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে। এসময় আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জমি থেকে শিশু সাফিনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

আরও পড়ুন

পঞ্চগড় সদর ইউপি সদস্য আব্দুস সালাম শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। সুরতহাল করার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

১

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার ঘরে আগুন

২

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট-গুপ্তরা অপতৎপরতা চালাচ্ছে : যুবদল সভাপতি

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

৪

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় পাইলট আটক

৫

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশ

৬