ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম

দেশের বাজারে আরও বাড়লো সোনার দাম 

দেশের বাজারে আরও বাড়লো সোনার দাম 

দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে গতকাল ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১ হাজার ৫০ টাকা। তার আগে ২৫ নভেম্বর কমানো হয় ২ হাজার ৮৫৮ টাকা। তবে ২৪ নভেম্বর ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। এখন আবার দাম বাড়ানো হলো।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা।

আরও পড়ুন

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

এর আগে ২৬ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৯৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬২ হাজার l টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

সোনার গহনার দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।ll

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আরও বাড়লো সোনার দাম 

১

অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-জার্মানি

২

ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৩

শূন্য পদেও শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষা সচিব

৪

অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

৫

বিশেষ অভিযানে আমির হোসেন আমুর পিএস শাহীন গ্রেপ্তার

৬