মোস্তাফিজের আগুন ঝরা বোলিংয়ে জিতলো দুবাই ক্যাপিটালস
স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালেন মোস্তাফিজ। বল হাতে ঝরালেন আগুন। কাটার মাস্টারের দুর্দান্ত বোলিংয়ে ভর করে জিতেছে দলও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সকে ৪৫ রানে হারিয়েছে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় দুবাই। অধিনায়ক স্যাম বিলিংস ৩১ বলে ৪৩, রভম্যান পাওয়েল ১২ বলে ২৮, ম্যাক্স হোল্ডেন ১৭ বলে করেন ২২ রান। জবাবে মোস্তাফিজ-নুর আহমেদদের তোপে ১৭.৫ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় ডেজার্ট ভাইপার্স। ৩০ বলে ২৭ রান করা আন্দ্রেস গুস ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। বাবর আজম করেন মাত্র ১ রান।
আরও পড়ুনমোস্তাফিজ ২.৫ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। আউট করেন ওপেনার ফখর জামান আর এগার নম্বর ব্যাটার মুজিব উর রহমানকে। আফগান স্পিনার নুর আহমেদ ২০ রানে নেন ৪টি উইকেট।
মন্তব্য করুন

_medium_1795671099.jpg)

_medium_1795604256.jpg)
_medium_1795603208.jpg)
_medium_1795600299.jpg)
_medium_1795599736.jpg)
_medium_1795670706.jpg)
_original_1789793834_medium_1795669078.jpg)