ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৯:০৯ পিএম

কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের মধ্যে একজন মা ও তাঁর শিশু সন্তান রয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অন্য দুই যাত্রীকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে উৎপাদিত হচ্ছে বছরে ৬শ’ কোটি টাকার অ্যালোভেরা : দক্ষতা প্রশিক্ষণ পাচ্ছেন চাষিরা

১

কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২

সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী

৩

ময়মনসিংহের গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

৪

ভালো ঘুমের জন্য রাতে কখন ঘরের আলো নিভিয়ে দেওয়া উচিত?

৫

বগুড়ার শেরপুরে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

৬