ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৮:৪৯ পিএম

বগুড়ার শেরপুরে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শাহিন আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযুক্ত শাহিন আলম উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের মৃত আসমত আলী শেখের ছেলে।

এ ঘটনায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় ভুক্তভোগী শিশুর দাদি নাছিমা আক্তার বাদি হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ও মা ঢাকায় পোশাক কারখানায় (গার্মেন্টস) কাজ করেন। এ কারণে শিশুটি মামুরশাহী গ্রামে দাদা-দাদির কাছে থাকে। 

গত ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি খেলার জন্য বাড়ির বাইরে যায়। ওই সময় প্রতিবেশী শাহিন আলম বিস্কুটের প্রলোভন দেখিয়ে বসতবাড়ির পেছনে নিয়ে যৌন নির্যাতন করে। শিশুটির কান্নার শব্দ শুনে দাদি নাছিমা বেগম এগিয়ে গেলে শাহিন পালিয়ে যান। পরদিন ২০ নভেম্বর শিশুটির দাদা ও স্থানীয় লোকজন শাহিনকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে এবং কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন

এরপর আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শিশুটির বাবা ও স্থানীয় লোকজন অভিযুক্ত শাহিনকে আটক করলে এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন , গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

১

ডিএসসিসির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২২৩ টাকা

২

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত চম্পা-স্বরলিপি

৩

বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

৪

বগুড়ার মোকামতলায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

৫

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী বলছেন এনসিপি সমর্থকরা?

৬