নারীর রোগ এন্ডোমেট্রিওসিস লক্ষণ, কারণ ও প্রতিকার
স্বাস্থ্যকথা ডেস্ক: আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে ধীরে ধীরে বাচ্চা বেড়ে ওঠে এবং অন্য সময় ঋতুকালীন সময়ে হরমোনের প্রভাবে এই স্তর এর গ্রন্থি এবং টিস্যু থেকে ব্লিডিং হয় (shadding) ) হয় যেটাকে ঋতুস্রাব (menstruation) বলা হয়। জরায়ু ছাড়া অন্য কোথাও এই স্তর সস্বাভাবিক নিয়মে থাকবে না। এটি প্রজনন বয়সী সকল মেয়েদের সস্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
এখন “এন্ডোমেট্রিওসিস” নামক অসুখ হলে জরায়ুর ভেতরের এই লেয়ারটা জরায়ুর বাইরে অন্যান্য অনেক জায়গায় প্রতিস্থাপিত হয় যেমন ডিম্বাশয় (সবচে কমন স্থান), ফেলোপিয়ান টিউব, জরায়ুর মাংস পেশির স্তরে, পেলভিক লিগামেন্ট গুলো, রেকটাম (পায়খানার থলি ), ব্লাডার (প্রস্রাবের থলি), এমনকি ফুসফুসের ভেতর, নাকের মিউকাসের মধ্যে!! প্রতিমাসে মাসিকের সময় যেখানে যেখানে এই এন্ডোমেট্রিয়াম এর টিস্যু আছে সেসব জায়গায় হরমোনের প্রভাবে ব্লিডিং হয় কিন্তু সেই ব্লিডিং বের হতে পারেনা। এভাবে প্রতিমাসে ওই জায়গাগুলোতে ব্লিডিং হয়ে ব্লাড জমতে থাকে। জমতে জমতে এক ধরনের সিস্ট তৈরি হয় যেটাকে “এন্ডোমেট্রিওটিক সিস্ট /চকোলেট সিস্ট /এন্ডোমেট্রিওমা বলা হয়।
একটা অস্বাভাবিক জায়গায় রক্ত জমা হওয়ার কারনে সেই জায়গাগুলোতে প্রতিমাসে মাসিকের সময় ব্যাথা হয়। যেহেতু সবচেয়ে কমনলি এফেক্টেড হয় ডিম্বাশয় /ওভারি, তাই ধীরে ধীরে ওভারি থেকে ফলিকল / ডিম নষ্ট হতে থাকে এবং এক পর্যায়ে পর্যাপ্ত ফলিকলের অভাবে বাচ্চা হতে জটিলতা তৈরী হয়। পাশাপাশি তীব্র পেটে ব্যাথা!! সব মিলিয়ে ধীরে ধীরে রোগীর অবস্থা শোচনীয় পর্যায়ে যেতে থাকে। এটা ক্যান্সার না এই অসুখে কেউ মারাও যায়না কিন্তু ধীরে ধীরে রোগীর কোয়ালিটি অব লাইফ জীবনযাত্রার মান খারাপ হতে থাকে। সমাজিক মানসিক পারিবারিক শারিরীক প্রেশার!
প্রতিকারঃ এধরণের উপসর্গ যাদের আছে বিলম্ব না করে দ্রুত গাইনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। সঠিক চিকিৎসা পেলে এই অসুখ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু নিয়ন্ত্রণে না রাখলে এটা ধীরে ধীরে ছড়াতে থাকবে এবং দুর্ভোগ বাড়বে। বন্ধ্যাত্ব রোগের একটি গুরুত্বপূর্ণ কারন হলো এন্ডোমেট্রিওসিস।
আরও পড়ুনপ্রতিরোধ কিভাবে করা যায়ঃ সঠিক খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত জীবন যাপন। মাসিকের সময় পেটে ব্যাথা, অনিয়মিত মাসিক, বেশি রক্তপাত এসব উপসর্গ পেলে দ্রুত গাইনি বিশেষজ্ঞ’র পরামর্শ নিতে হবে।
সৌজন্যে
ডা. নুসুর আক্তার
সহকারী অধ্যাপক (গাইনি ও প্রসুতি বিদ্যা বিভাগ)
অবসটেট্রিশিয়ান গাইনোকলজিস্ট ও সার্জন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795501138.jpg)
_original_1792662207_original_1793615547_medium_1794895370.jpg)
_medium_1794292490.jpg)
_medium_1791608864.jpg)
_medium_1790664984.jpg)
_original_1788085296_original_1788258204_original_1788690820_original_1788779335_original_1789037453_medium_1789206820.jpg)
_medium_1795501891.jpg)
_original_1793088500_medium_1795501369.jpg)