ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৮:৪৭ পিএম

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. বাবু মন্ডলকে (৪১) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ  বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার হাজেরা খাতুনের সাথে একই এলাকার বাবু মন্ডলের বিয়ে হয়। তাদের সংসারে সাকিব নামে দুই বছর বয়সী একটি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হাজেরা খাতুনকে প্রায়ই মারধর ও নির্যাতন করতেন তার স্বামী।

আরও পড়ুন

এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে মারধরের পর গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় হাজেরা খাতুনের বাবা মো. নুরুল হুদা বাদি হয়ে সিরাজগঞ্জ থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১

ফতুল্লায় কনস্টেবল হত্যার ঘটনায় মামলা

২

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

৩

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

৫

‘ওসমান’ হয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন জাহিদ হাসান

৬