ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৭:৪১ পিএম

হাসান রেজাউলের নির্দেশনায় বিজ্ঞাপনে মাহা, সঙ্গে শাওন

হাসান রেজাউলের নির্দেশনায় বিজ্ঞাপনে মাহা, সঙ্গে শাওন

অভি মঈনুদ্দীন ঃ কয়েকদিন আগেই অভিনেতা, পরিচালক পলাশের নির্দেশনায় একটি ইনস্ট্যান্ট অ্যাপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছেন এই প্রজন্মের ‘প্রেসার কুকার’ সিনেমাখ্যাতি অভিনেত্রী নায়মা আলম মাহা। এরইমধ্যে এই বিজ্ঞাপনে কাজ করার সুবাদে প্রচুর সাড়া পাওয়ার রেশ কাটতে না কাটতেই মাহা নতুন আরো একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। এবার তিনি একটি বিল্ডার্সেও প্রচারণার বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বিজ্ঞ্পনটিতে তার সঙ্গে আছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা শাওন।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা হাসান রেজাউল। তিন চারদিন আগেই বিজ্ঞাপনটির শুটিং-এ অংশ নেন মাহা ও শাওন। মাহা বলেন,‘ ইনস্ট্যান্ট অ্যাপের বিজ্ঞাপনে কাজ করে অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রতিনিয়ত এই বিজ্ঞাপনে কাজ করার জন্য দেশ বিদেশ থেকে ভীষণ সাড়া পাচ্ছি। হয়তো আগামীতেও আরো সাড়া পাবো। তবে এরইমধ্যে হাসান রেজাউল ভাইয়ের নির্দেশনায় আমার প্রথম কোনো কাজ করা হলো। তাও আবার নাটকে নয় বিজ্ঞাপনে। তিনি ভীষণ যত্ন নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। কাজের ব্যাপারে হাসান রেজাউল ভাই ভীষণ যত্নশীল, যা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। বিশেষত বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে নির্মাতার এমন সচেতন ও যত্নশীল হওয়াটাও স্বাভাবিক। কারণ বিজ্ঞাপনেতো অল্প সময়ে অনেক তথ্য দিতে হয়। শাওন ভাইয়ের সঙ্গে এর আগে আমার কাজ করা হয়নি। এটাই প্রথম তার সঙ্গে আমার কাজ। আমি খুব আশাবাদী বিজ্ঞাপনটি নিয়ে। এখন অপেক্ষা শুধু প্রচারের। আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা হাসান রেজাউল ভাইয়ের প্রতি আমাকে এতো চমৎকার একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ দেবার জন্য।’

আরও পড়ুন

এদিকে কিছুদিন আগে এটিএন বাংলায় প্রচার শুরু হওয়া ‘দলছুট পাখিরা’ ধারাবাহিকে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন মাহা। এরইমধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। বলা যায় ক্যারিয়ারের সুবর্ণ সময়ে আছেন এই সময়ে মাহা। যে কারণে তিনি এখন নাটকে কাজ করার ব্যাপারেও বেশ চুজি হয়ে উঠেছেন। প্রতিনিয়তই তার কাছে স্ক্রিপ্ট আসছে, তিনি সময় নিয়ে তা পড়ছেন, ভাবছেন এবং তারপর তিনি সিদ্ধান্ত জানাচ্ছেন কাজ করবেন কী করবেন না। বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কিছুদিন আগে তার এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়েও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। মনে পড়ে গিয়েছিলো তার পাচ টাকা দিয়ে স্কুলের সামনে আচার কিনে খাওয়া কিংবা দশ টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খাওয়ার দিনগুলোর কথা। মনে পড়ে তার স্কুলে ও পুকুরপাড়ে বসে বন্ধুদের নিয়ে এসব কিছু খাওয়ার মুহুর্তের কথা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসান রেজাউলের নির্দেশনায় বিজ্ঞাপনে মাহা, সঙ্গে শাওন

১

নাটোরের লালপুরে দেড়কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২

বগুড়ার ধুনট পৌরসভার হাট-বাজারের শেড বেদখলের অভিযোগ

৩

কুমিল্লায় সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

৪

কলকাতায় হোটেল কক্ষ থেকে জার্মান পর্যটকের মরদেহ উদ্ধার

৫

আইপিডিসি ফাইন্যান্সে নিয়োগ, ২ জেলায় চাকরির সুযোগ

৬