সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক
সাতক্ষীরা জেলা আদালত চত্বরে কালো টেপে মোড়ানো ক্রিকেট বলের আকৃতির বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আদালত এলাকায় উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় এবং আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের পাশে বস্তুটি পড়ে থাকতে দেখা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বস্তুটি দেখতে ক্রিকেট বলের মতো। এর গায়ে কালো টেপ মোড়ানো এবং বারুদের মতো উপাদান থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর নাজমুল হুদাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনতবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







