ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৬:২৭ পিএম

নাটোরের চলনবিলে দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক

নাটোরের চলনবিলে দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।

হঠাৎ দুইদিনের বৃষ্টিতে কেটে রাখা আমন ধান জমিতে পানি জমে তলিয়ে গেছে। এতে করে পাকা ধান কাটা শুরু করতে পারছে না। যেসব কৃষক ধান কেটেছেন সেই ধান ঘরে তুলতে পারছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।

আরও পড়ুন

উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক বলেন, জমিতে ধান পেকে গিয়েছিল। আবহাওয়ার খবরে বৃষ্টির আশঙ্কা থাকায় দ্রুত ধান ঘরে তোলার জন্য শ্রমিকদের বেশি টাকা দিয়ে ধান কাটাচ্ছিলেন। তার মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছেন। কিন্তু বাকি ৬ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় আর ধান ঘরে তুলতে পারেননি।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তার মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়াতে কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে যাওয়ায় কৃষকদের দুর্ভোগ পোহাতে  হচ্ছে। তবে দু’একদিনের মধ্যে আবহাওয়া ঠিক হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের চলনবিলে দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক

১

কক্সবাজারের ঝাউতলায় নতুন ফ্যাশন শোরুম DOT’Z, উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার

২

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

৩

বম্বে সুইটসে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

৪

ওয়ালটনে জনবল নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই কাজের সুযোগ

৫

নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই

৬